Thursday, December 12, 2013

পিছিয়ে গেল ‘কি দারুণ দেখতে’র মুক্তি

SHARE
রূপ নিয়ে বিপাকে পড়া এক তরুণীর গল্প নিয়ে গড়ে ওঠেছে ‘কি দারুণ দেখতে’ ছবির কাহিনী। ছবিতে দেখা যায় বৃদ্ধ, যুবক কারো কাছ থেকেই রেহাই মিলছে না সেই সুন্দরী তরুণীর। যেই দেখে সেই পিছু নেয়। শেষ পর্যন্ত চেহারায় কয়লা মাখতে বাধ্য হয় মেয়েটি। এতে কিছুদিন যন্ত্রণা থেকে পরিত্রাণ মিললেও কদিন বাদের বাধে বিপত্তি। তার পর কী হল মাহীর? এ প্রশ্নের উত্তর মিলবে ‘কি দারুণ দেখতে’ ছবিতে। হাস্যরসাত্মক গল্প নিয়ে পরিচালক ওয়াজেদ আলী সুমন নির্মাণ করেছেন ‘কি দারুণ দেখতে’। ছবিটি
প্রযোজনা করেছে এসএমএস ফিল্মস। ‘কি দারুণ দেখতে’  ছবিটিতে মাহীর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। আজ ছবিটির মুক্তির যাবতীয় প্রস্তুতি থাকা সত্ত্বেও দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে মুক্তি না দেওয়ার কথা জানান পরিচালক। আগামীকাল দেশের ৭০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা ছিল। এতে অভিনয় করেছেন বাপ্পি, মাহি, শাহরিয়াজ, লাক্স তারকা বিপাশা, সাদেক বাচ্চু, ওমর সানীসহ আরও অনেকে। সিনেমাটি কবে মুক্তি পেতে পারে সে বিষয়েও স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি পরিচালক।
SHARE

Author: verified_user

0 comments: