Thursday, December 12, 2013

অভিসারে রণবীর-ক্যাটরিনা

SHARE
রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ জুটির প্রেম বর্তমানে আলোচনার মাধ্যাকর্ষণ। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দুই পরিবারের মনোভাবে বোঝা যায়, অচিরেই গাঁটছড়া বাঁধবেন তারা। অবশ্য তার আগে প্রেমের আস্বাদ নিতে আপত্তি নেই রণবীর কিংবা ক্যাটরিনার। আর তাই গোপনে নতুন বছর উদযাপনের পরিকল্পনা করেছিলেন দু’জনে। কিন্তু প্রকাশ হয়ে গেছে প্রেমিকের সঙ্গে বলিউডি ক্যাটের গোপন অভিসার। প্রিয় শহর নিউইয়র্কে নিউ ইয়ার উদযাপন করছেন তারা। বিশেষ এই
b-11.12-02ভ্রমণের জন্য ব্যস্ত শিডিউল থেকে ইতোমধ্যে ছুটি চেয়েছেন মিস কাইফ। ধুম থ্রি ছবির প্রচারণা ছাড়াও ব্যাং ব্যাং, জগা জাসুস, ফ্যান্টম, ফিতর ছবির কাজে এক মুহূর্ত ফুরসত নেই তার। ওদিকে ধুম থ্রি ছবির টাইটেল গান ধুম মাচালে আরবি ভাষায় মুক্তি দেওয়া হচ্ছে। লেবাননের সংগীতশিল্পী নায়ার কণ্ঠে ঠোঁট মেলাবেন ক্যাটরিনা। আন্তর্জাতিক অঙ্গনে ছবির জনপ্রিয়তা বাড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা কর্তৃপক্ষ।
SHARE

Author: verified_user

0 comments: