Thursday, December 12, 2013

সাইমন ও অমৃতার অজান্তে ভালোবাসা

SHARE
ঢালিউডের নতুন জুটি সাইমন ও অমৃতা। গত সোমবার একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা। সম্ভাবনাময় নতুন এ জুটিকে দেখা যাবে কমল সরকারের রচনায় ও এ জে রানার পরিচালনায় অজান্তে ভালোবাসা ছবিতে। সূর্য চলচ্চিত্র প্রযোজিত অজান্তে ভালোবাসা ছবিটির শুটিং শুরু হবে আগামী ২০ জানুয়ারি থেকে। সাইমন বলেন, আমার আজকের এই অবস্থানের পেছনে সবচেয়ে বড় অবদান পরিচালক জাকির হোসেন রাজু স্যারের। তারা আমাকে গড়ে তুলেছেন বলে
এখন আমি নিয়মিত কাজ করছি। আমি তার প্রতি কৃতজ্ঞ। অমৃতা বলেন, যদিও আমার কোনো ছবিই এখনও মুক্তি পায়নি। কিন্তু তারপরও আমি আশাবাদী আমার প্রতিটি ছবি দর্শকের ভালো লাগবে। সাইমন ভাইয়ার সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছি, আশা করি দর্শকের ভালো লাগবে।

SHARE

Author: verified_user

0 comments: