Thursday, December 12, 2013

ধুম থ্রি'র এক গানেই ব্যয় ৫ কোটি রুপি

SHARE
bb-25.11-01
bb-25.11-02মাত্র ক'দিন আগে ৩ কোটি রুপি ব্যয়ে 'ওয়েলকাম ব্যাক'-এর একটি গান নির্মাণ হয়। জন আব্রাহাম অভিনীত এই গানটি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এর কিছুদিন যেতে না যেতেই ৫ কোটি রুপিরও বেশি রুপি খরচ করে 'ধুম থ্রি'-এর একটি গান নির্মাণ করে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল গানগুলোর রেকর্ডে নাম লেখালেন আদিত্য চোপড়া। টানা ২০ দিন ২০০ জন শিল্পীকে এই গানের জন্য ট্রেনিং দেওয়া হয়। পুরো ট্রেনিং হয় আমেরিকাতে। এই গানের ভিডিওতে রয়েছেন
আমির খান ও ক্যাটরিনা কাইফ। এরইমধ্যে এই গানের পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষ হয়েছে বলে জানা যায়।
মাত্র তিনটে দিন। আর এই তিনটে দিনই প্রমাণ করে দিল আমির খানের `ধুম থ্রি`- ঠিক কত বড় হিট হতে চলেছে। ইউ টিউবে কোনও বলিউডের সিনেমার প্রোমো দেখতে এত উত্‍সাহ দেখা যায়নি, যেটা চলছে `ধুম থ্রি`-এর প্রোমো, টিজার, আর পোস্টারকে ঘিরে। দিওয়ালিতে যখন দেশজুড়ে ধুম, ধুম, শব্দে বাজি ফাটছে, তখন ইউ টিউবে ধুম থ্রি-`ফাটছে`।
চোপড়া ক্যাম্পের মার্কেটিং স্ট্র্যাটেজিতে `ধুম থ্রি` রিলিজ পাওয়ার আগেই বলিউড একেবারে আচ্ছন্ন হয়ে গিয়েছে। `ধুম থ্রি` যে হাসতে হাসতে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে তা নিয়ে এখন থেকেই নিশ্চিত সিনে বিশেষজ্ঞরা। কিন্তু প্রোমো রিলিজ পেতেই একটা জিনিস পরিষ্কার হয়ে গেল।
ধুম থ্রি- আসলে হলিউডের `নাও ইউ সি মি` (Now You See Me)- সিনেমার সঙ্গে হুবহু নকল। প্রোমোতেই দেখা গেল এমন বেশ কিছু দৃশ্য যা প্রায় টুকে দেওয়া হয়েছে এই সিনেমা থেকে। (নিচের ভিডিও তে দেখুন তার প্রমাণ)। এই খবর প্রকাশের পর বেশ কিছুটা অস্বস্তি পড়েছে ছবির প্রযোজক সংস্থা যশরাজ ফিল্মসও। তবে অমিতাভ বচ্চন , থেকে ঐশ্বর্যা রাই সবারই শুভেচ্ছা রয়েছে `ধুম থ্রি`-র দিকে।
আমির খান তো বলেই দিয়েছেন, `ধুম থ্রি`-র বক্স অফিস সাফল্য শাহরুখ খানের `চেন্নাই এক্সপ্রেস`-কেও ছাপিয়ে যাবে। আগামী ২০ ডিসেম্বর বিশ্বের রেকর্ড সংখ্যা সিনেমা হলে মুক্তি পাবে এই সিনেমা।
http://www.youtube.com/watch?v=xtZA-7T1ays&feature=player_embedded
ধুম থ্রি'র এক গানেই ব্যয় ৫ কোটি রুপি

বিনোদনবাংলা.কম, ডেস্ক: মাত্র ক'দিন আগে ৩ কোটি রুপি ব্যয়ে 'ওয়েলকাম ব্যাক'-এর একটি গান নির্মাণ হয়। জন আব্রাহাম অভিনীত এই গানটি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এর কিছুদিন যেতে না যেতেই ৫ কোটি রুপিরও বেশি রুপি খরচ করে 'ধুম থ্রি'-এর একটি গান নির্মাণ করে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল গানগুলোর রেকর্ডে নাম লেখালেন আদিত্য চোপড়া। টানা ২০ দিন ২০০ জন শিল্পীকে এই গানের জন্য ট্রেনিং দেওয়া হয়। পুরো ট্রেনিং হয় আমেরিকাতে। এই গানের ভিডিওতে রয়েছেন আমির খান ও ক্যাটরিনা কাইফ। এরইমধ্যে এই গানের পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষ হয়েছে বলে জানা যায়।
মাত্র তিনটে দিন। আর এই তিনটে দিনই প্রমাণ করে দিল আমির খানের `ধুম থ্রি`- ঠিক কত বড় হিট হতে চলেছে। ইউ টিউবে কোনও বলিউডের সিনেমার প্রোমো দেখতে এত উত্‍সাহ দেখা যায়নি, যেটা চলছে `ধুম থ্রি`-এর প্রোমো, টিজার, আর পোস্টারকে ঘিরে। দিওয়ালিতে যখন দেশজুড়ে ধুম, ধুম, শব্দে বাজি ফাটছে, তখন ইউ টিউবে ধুম থ্রি-`ফাটছে`।
চোপড়া ক্যাম্পের মার্কেটিং স্ট্র্যাটেজিতে `ধুম থ্রি` রিলিজ পাওয়ার আগেই বলিউড একেবারে আচ্ছন্ন হয়ে গিয়েছে। `ধুম থ্রি` যে হাসতে হাসতে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে তা নিয়ে এখন থেকেই নিশ্চিত সিনে বিশেষজ্ঞরা। কিন্তু প্রোমো রিলিজ পেতেই একটা জিনিস পরিষ্কার হয়ে গেল।
ধুম থ্রি- আসলে হলিউডের `নাও ইউ সি মি` (Now You See Me)- সিনেমার সঙ্গে হুবহু নকল। প্রোমোতেই দেখা গেল এমন বেশ কিছু দৃশ্য যা প্রায় টুকে দেওয়া হয়েছে এই সিনেমা থেকে। (নিচের ভিডিও তে দেখুন তার প্রমাণ)। এই খবর প্রকাশের পর বেশ কিছুটা অস্বস্তি পড়েছে ছবির প্রযোজক সংস্থা যশরাজ ফিল্মসও। তবে অমিতাভ বচ্চন , থেকে ঐশ্বর্যা রাই সবারই শুভেচ্ছা রয়েছে `ধুম থ্রি`-র দিকে।
আমির খান তো বলেই দিয়েছেন, `ধুম থ্রি`-র বক্স অফিস সাফল্য শাহরুখ খানের `চেন্নাই এক্সপ্রেস`-কেও ছাপিয়ে যাবে। আগামী ২০ ডিসেম্বর বিশ্বের রেকর্ড সংখ্যা সিনেমা হলে মুক্তি পাবে এই সিনেমা।
SHARE

Author: verified_user

0 comments: