Thursday, December 12, 2013

দ্বিতীয় বার প্রথম চুম্বনের জন্য সেলেনার অপেক্ষা !

SHARE
টিন তারকা সেলেনা গোমেজ আবারো সম্পর্কে জড়াতে চান। আর যার সঙ্গে সম্পর্কে জড়াবেন প্রথম অভিসারেই তাকে চুমু দিবেন বলে ঠিক করে রেখেছেন। সম্প্রতি গণমাধ্যমকে একথা বলেন সেলেনা। মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ এর আগে প্রেম করেছেন কানাডিয়ান আলোচিত সমালোচিত পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে। কিন্তু বেশ কিছুদিন আগেই চুকেবুকে গেছে সেই সম্পর্ক। যদিও বিবার চেষ্টা করেছিলেন সম্পর্ক পূনরুদ্ধারের কিন্তু সেলেনা আর আগ্রহ দেখান নি।
২১ বছর বয়সী সেলেনা এখন সঙ্গী খুঁজছেন এবং বলেছেন সঙ্গী পেলে প্রথম ডেটেই তিনি সঙ্গীকে চুমু খাবেন।
তবে বিশ্বস্ত আরেক সূত্র জানায়, সেলেনা তাঁর সাবেক প্রেমিক জাস্টিন বিবারকে খুব মিস করেন। এবং তিনি বন্ধুদের বলেন, বিবারের সঙ্গেই তাঁর সবচেয়ে ভালো সময় কেটেছে।

SHARE

Author: verified_user

0 comments: