Wednesday, December 11, 2013

কারিনার কথায় হাসলেন ক্যাটরিনা

SHARE
যদিও নিজেদের মধ্যকার প্রেমের সম্পর্ককে এখনও মিডিয়ার কাছ থেকে লুকিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন রণবীর-ক্যাটরিনা। কিন্তু এ নিয়ে বেফাঁস মন্তব্য করেন রণবীরের বোন কারিনা।

কারান জহরের অনুষ্ঠান ‘কফি উইথ কারান’-এ সম্প্রতি অংশ নিয়ে ভাই রণবীর এবং তার প্রেমিকা ক্যাটরিনার ব্যাপারে অনেক বেফাঁস কথা বলে ফেলেছেন এই বলিউডি অভিনেত্রী। রণবীরের বিয়েতে ক্যাটরিনার ‘চিকনি চামেলি’ এবং ‘শিলা কি জাওয়ানি’ গানের সঙ্গে নাচার ইচ্ছা প্রকাশ করেন কারিনা।

অনুষ্ঠানের এক পর্যায়ে দুষ্টুমি করে কারিনা তার ভাইকে জিজ্ঞাসা করেন, “তুমি কি ক্যাটরিনাকে ভালোবাস?’

এমনকি ক্যাটরিনাকে ‘ভাবি’ বলেও সম্বোধন করেন তিনি।
SHARE

Author: verified_user

0 comments: